রুক্মিণী বসন্তের ভিডিও ভাইরাল, কী সত্যি কী ডিপফেক?

রুক্মিণী বসন্তের ভিডিও ভাইরাল, কী সত্যি কী ডিপফেক?

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যায়, সুইমিংপুলে সবুজ বিকিনি পরে এক তরুণী ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। অনেকেই এটিকে রুক্মিণী বসন্তের নতুন ফটোশুট বলে দাবি করতে শুরু করেন। তবে পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিভিন্ন সূত্রের দাবি, ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’। অর্থাৎ এগুলোর সঙ্গে রুক্মিণী বসন্তের সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

এআই ও ডিপফেকের নতুন বিপদসাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ডিপফেক বা এআই-নির্ভর ভুয়া ভিডিও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রীদের ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে।

রুক্মিণী বসন্তের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন। কারণ, অনেক দর্শক প্রথমে ভিডিওটিকে সত্যি বলেই ধরে নিয়েছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।