রুনা লায়লা এবং বেঙ্গল সিম্ফনি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে দুটি জমকালো সংগীতানুষ্ঠানে গান শোনাবেন। এতে তার সঙ্গে থাকবে শিল্পী ইমন চৌধুরী। এক দশক পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা। আগামী ১ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সংগীতানুষ্ঠান।
রুনা লায়লা জানান, বহু বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। বড় পরিসরের এ আয়োজন নিয়ে বেশ আশাবাদী। দর্শকদের পছন্দের গান পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই শিল্পী।
ইমন চৌধুরী বলেন, এ আয়োজন নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত। অসাধারণ ভেন্যুতে সাজানো অনুষ্ঠানগুলোয় ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’, ‘টেকা পাখি’-সহ জনপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে।






























































