সালমান খানের একাকিত্বের মহাকাব্য

সালমান খানের একাকিত্বের মহাকাব্য

বলিউড তারকা সালমান খান এখন তাঁর আগামী ছবি 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' নিয়ে জোর চর্চায় রয়েছেন। ছবির জন্য নিজের শারীরিক গঠন ও লুকে বড় পরিবর্তন এনেছেন অভিনেতা। সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা তাঁর একটি 'শার্টলেস' ছবিকে ঘিরে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। কারণ, ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে একাকীত্ব নিয়ে দার্শনিক ভাবনা ভাগ করে নিয়েছেন 'ভাইজান'।

জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান। কিন্তু কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি। ৬০–এ দাঁড়িয়ে এখন কি জীবনে সঙ্গিনীর অভাব অনুভব করছেন ভাইজান? তাঁর সাম্প্রতিক এক পোস্ট এমনই ইঙ্গিত যেন দিচ্ছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সালমানকে গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে। খালি গায়ে সোফায় আধশোয়া অবস্থায় আছেন তিনি। এই ছবিতে ভাইজানের শরীরের পেশিগুলো স্পষ্ট, কিন্তু মুখ তাঁর অস্পষ্ট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।