গতকাল মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
মীর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে।’
লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প।






























































