শহীদুজ্জামান সেলিম-রোজি দম্পতি ছুটির গল্পের প্রথম পর্বে অংশ নেন

শহীদুজ্জামান সেলিম-রোজি দম্পতি ছুটির গল্পের প্রথম পর্বে অংশ নেন

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৩: ১৩আপডেট : ২১ মে ২০২৬, ১৩: ১৫ ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষরও করেন।

গত রোববার রাতে শেরাটন ঢাকায় ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টটির প্রথম পর্বেই গুণী শিল্পী দম্পতি সেলিম-রোজি যেন গল্পের ঝাঁপি খুলে বসেন। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয় জীবনের নানা স্মৃতি, দেশে-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো পর্বটি।

সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ। রোজি সিদ্দিকী বলেন, ‘প্রাণবন্ত এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি আগামী পর্বগুলোতে দর্শক হিসেবেও দারুণ উপভোগ করব। ছুটি কক্সবাজারকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের যে কোনো ভালো উদ্যোগের পাশে আছি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।