শাকিবের নতুন সিনেমা 'রকস্টার' এর প্রথম টিজার

শাকিবের নতুন সিনেমা 'রকস্টার' এর প্রথম টিজার

শনিবার এসেছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা 'রকস্টার' এর ফার্স্ট লুক টিজার। ৫৪ সেকেন্ডের অ্যানিমশন ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'ওয়ার্মআপ'। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, 'একটা গল্প...যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।'

অ্যানিমেশন ভিডিওতে এক রকস্টারের উত্থান-পতন তুলে ধরা হয়েছে। আজ দুপুরে শাকিব খানের ফেসবুক পেজে মুক্তি পাওয়া এই ওয়ার্মআপের প্রশংসা করেছেন অনেক দর্শক।

আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। এতে শাকিব ছাড়াও আছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।