শ্রীমঙ্গলের সৌন্দর্য ও ঐতিহ্য গানে তুলে ধরা

শ্রীমঙ্গলের সৌন্দর্য ও ঐতিহ্য গানে তুলে ধরা

শ্রীমঙ্গলের পাহাড়, চা-বাগান, সবুজে মোড়া প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য আর নৈসর্গিক সৌন্দর্যকে গানে ও দৃশ্যে তুলে এনে নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।

বিশেষ এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং যুক্তরাজ্যপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। বাংলা গানের শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় নাম আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ও পাষাণী’, ‘এখনও মাঝে মাঝে’, ‘সাবাশ বাংলাদেশ’সহ তাঁর বহু গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

অন্যদিকে চট্টগ্রামের মেয়ে রুবাইয়াত জাহান যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে পরিচিত একটি নাম। বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষার গানও পরিবেশন করেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।