সিঙ্গার-বেকো বিশ্বকাপ ক্যাম্পেইনের উদ্বোধন

সিঙ্গার-বেকো বিশ্বকাপ ক্যাম্পেইনের উদ্বোধন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ বলেন, বাংলাদেশে লাখো মানুষের কাছে ফুটবলের অনন্য আবেগ রয়েছে। ফিফা বিশ্বকাপের সময় পরিবার, বন্ধু এবং পুরো সমাজ খেলার আনন্দে মেতে ওঠে। এই বিষয় মাথায় রেখেই সিঙ্গার–বেকো সবার জন্য বিশ্বকাপ ক্যাম্পেইনটি সাজিয়েছে, যাতে বিশ্বকাপের আনন্দ নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে।

ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার–বেকো শোরুম অথবা ওয়েবসাইট থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন কিনে সৌভাগ্যবান ১ হাজার জন গ্রাহক পেতে পারেন ফ্রি টিভি। এ ছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন কিনলে থাকবে টি-শার্ট ও ফুটবল উপহার, আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা এবং ডিসকাউন্ট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।