সিঙ্গার বেকো নিয়ে বিশ্বকাপের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ক্যাম্পেইন

সিঙ্গার বেকো নিয়ে বিশ্বকাপের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ক্যাম্পেইন

সিঙ্গার বাংলাদেশ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে 'সবার জন্য বিশ্বকাপ' ক্যাম্পেইন উদ্বোধন করেছে। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী যেকোনো সিঙ্গার বেকো শোরুম অথবা singerbd.com থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন কিনে সৌভাগ্যবান ১ হাজার গ্রাহক পেতে পারেন ফ্রি টিভি।

এ ছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন কিনে গ্রাহকেরা উপহার হিসেবে পাবেন ক্যাম্পেইনের বিশেষ টি-শার্ট এবং ফুটবল। ফিফা বিশ্বকাপের আনন্দকে আরও সহজলভ্য ও প্রাণবন্ত করতে এই ক্যাম্পেইনে আকর্ষণীয় বিনিময় সুবিধা এবং ছাড় দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।