সুজিত মুস্তাফা ও মুনমুন আহমেদ একসঙ্গে মঞ্চে পারফর্ম করছেন। তাঁরা ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৫ মে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে আর্টিস্ট ক্লাব।
মুনমুন আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় আর্টিস্ট ক্লাবে আমাদের আলাদা আলাদা অনুষ্ঠান হয়। তখন দর্শকেরা প্রায়ই বলেন, সুজিতের গানের সঙ্গে আমার নাচ বা আমার নাচের সঙ্গে তার গান যদি একসঙ্গে মঞ্চে আসে, তাহলে কেমন হয়! একসময় মনে হলো, বিষয়টা সত্যিই দারুণ কিছু হবে। আমরা দুজন দুজনকে ভালো বুঝি। তাই এ ধরনের আয়োজন আলাদা এক আবহ তৈরি করবে।’
সুজিত মুস্তাফা একাই গাইবেন প্রায় দেড় ঘণ্টা। নিজের মৌলিক গান, জনপ্রিয় গান এবং তাঁর বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা গান গাইবেন তিনি। বিশেষ একটি পর্বে থাকবে দুটি যুগল পরিবেশনা—যেখানে একই সময়ে মঞ্চে গান করবেন সুজিত মোস্তফা আর নাচবেন মুনমুন আহমেদ। থাকবে মুনমুন আহমেদের একক পরিবেশনাও।






























































