তাহা শাহ বাদুশার জীবনের একটি পূর্ণচক্র

তাহা শাহ বাদুশার জীবনের একটি পূর্ণচক্র

তাহা শাহ বাদুশা বলেন, প্রথমে মুম্বাইকে বুঝতে হয়েছে। এখানে কীভাবে টিকে থাকতে হয়, শিখেছি। নিজেকে বদলাতে হয়েছে। আজ ১৫ বছর পর বলতে পারি, আমি এখন সত্যিকারের মুম্বাইয়ের মানুষ।

অভিনয়ে আসার পেছনে পারিবারিক আবেগও বড় ভূমিকা রেখেছে। ছোটবেলায় অভিনেত্রী হতে চেয়েছিলেন তাহার মা। সেই অপূর্ণ স্বপ্নই যেন ছেলের ভেতর দিয়ে পূরণ হচ্ছে।

তবে তাহার অভিনয়প্রীতির আরেকটি গুরুত্বপ�ূর্ণ মুহূর্ত শাহরুখ খানের সঙ্গে জড়িয়ে আছে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শক সারিতে বসে তরুণ তাহা হঠাৎ দেখেন, ঠিক পেছনে ক্রেনে দাঁড়িয়ে আছেন শাহরুখ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।