টাঙ্গাইলের পেট্রলপাম্পের ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের

টাঙ্গাইলের পেট্রলপাম্পের ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা ফারিন খান। গভীর রাতে টাঙ্গাইল এলাকার একটি পেট্রলপাম্পের ওয়াশরুমে ঢোকার পর হঠাৎই সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতি টের পান তিনি। সময়মতো চিৎকার করে বেরিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে প্রথম আলোকে জানালেন এই চিত্রনায়িকা।

চিত্রনায়িকা, মডেল ও অভিনেত্রী ফারিন খান তাঁর ফেসবুকে পোস্টে ঘটনাটির বর্ণনা দেন। এরপর তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, ১৩ মে ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলেন। এই নাটকে তাঁর সহশিল্পী জুনায়েদ বোগদাদী। ইউনিটের একটি গাড়িতে পরিচালকসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা যাচ্ছিলেন। আর নিজের গাড়িতে করে যাচ্ছিলেন ফারিন।

ফারিন খান প্রথম আলোকে বললেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম, জিন–ভূত কিছু একটা হবে। কিন্তু পরক্ষণে ভাবলাম, জিন–ভূত কোথা থেকে আসবে! সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করি। হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।