তারকাদের আড্ডা লালগালিচায়

তারকাদের আড্ডা লালগালিচায়

মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের শুরুতেই লালগালিচায় জমে যায় তারকাদের আড্ডা। তারকাদের সেসব টুকরা মজার গল্প নিয়ে এই আয়োজন। দেখুন প্রথম পর্ব

গুণী অভিনেত্রী দিলারা জামান গাড়ি থেকে নেমেই হেসে লালগালিচায় এলেন। হাত বাড়িয়ে বললেন, ‘এখনো বেঁচে আছি। কত দিন আর আসতে পারব! তবে যত দিন শক্তি আছে, আসব। সবার সঙ্গে দেখা হয়, না এসে আর পারি না। দোয়া কইরো যেন আগামীবারও আসতে পারি।’

দূরে কেনবিয়ের পর প্রথমবার স্বামীকে নিয়ে লালগালিচায় হাঁটলেন গায়িকা জেফার রহমান। তখন জেফারের দিকে ক্যামেরা। পাশ থেকে জেফার তাঁর স্বামী রাফসান সাবাবকে ডাকলেন, ‘এই তুমি দূরে দাঁড়িয়ে আছ কেন, কাছে আসো। পরে আবার একা ছবি দেখে বলবে, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। দ্রুত আসো।’ হেসে একসঙ্গে দাঁড়িয়ে গেলেন তাঁরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।