মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের শুরুতেই লালগালিচায় জমে যায় তারকাদের আড্ডা। তারকাদের সেসব টুকরা মজার গল্প নিয়ে এই আয়োজন। দেখুন প্রথম পর্ব–৩।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও অনিমেষ আইচ প্রথমেই লালগালিচা দিয়ে বের হয়ে আসেন। ছবি তোলার জন্য দাঁড় করাতেই বললেন, ‘আমরা আগে ছবি তুলেছি। এখন একটু বাইরে যাচ্ছি। এত দিন পর দেখা। একসঙ্গে একটা চা না খাইলে হয়!’
সন্ধ্যার সময় এলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। গাড়ি থেকে নেমেই বললেন, ‘ভাই, রেড কার্পেটে ছবি তুলবেন না?’ পাশ থেকে একজন বললেন, ‘ভাই, এখন লাইট পাওয়া যাবে না।’ কিছুটা মন খারাপ করেই রোশান বললেন, ‘৫০ হাজার টাকা দিয়ে পোশাক বানাইছি, রেড কার্পেট মিস হয়ে গেল।’






























































