ঈদ ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। এই আয়োজনে অংশ নিচ্ছেন পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নাজিফা তুষি, শবনম ফারিয়া, পিয়া জান্নাতুল, পারসা ইভানা, তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, রাফা, রাবা খান, হৃদি শেখসহ দেশের বিনোদনজগতের অনেকেই। নিজেদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক উপকরণের মাধ্যমে তাঁরা যুক্ত হয়েছেন সচেতন ফ্যাশনের এই বার্তার সঙ্গে।
অনুষ্ঠানটির আয়োজক টিভি–উপস্থাপক নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁরা খুব কাছ থেকে দেখেছেন পেশাগত প্রয়োজনে কত ঘন ঘন পোশাক ও অ্যাকসেসরিজ ব্যবহার করতে হয়।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত।






























































