তারিকুজ্জামান তপনের শরীরে ক্যানসার, আইসিইউতে ভর্তি

তারিকুজ্জামান তপনের শরীরে ক্যানসার, আইসিইউতে ভর্তি

জটিল ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তপনের স্ত্রী সাবিনা হেলেন বলেন, খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপনের শরীরে গত ডিসেম্বরে রোগটি ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছেছে।

তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।