তরুণ অভিনেত্রী নীলার আবেগাপ্লুত পুরস্কার গ্রহণ

তরুণ অভিনেত্রী নীলার আবেগাপ্লুত পুরস্কার গ্রহণ

টেলিভিশন নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ বিভাগে 'ফার্স্ট লাভ' নাটকের জন্য সেরা নবাগত অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন নীলা। পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন তরুণ অভিনেত্রী।

পুরস্কার গ্রহণ করে নীলা আরও বলেন, 'আজ পুরস্কার আমার হাতে। জানি না, এই গল্প কতজনকে অনুপ্রাণিত করবে; কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করবে। আপনাদের কাছে ভালো ভালো কাজ নিয়ে মঞ্চে বারবার ফিরে আসতেই চাই।'

এরপর তিনি 'ফার্স্ট লাভ' নির্মাতা হাসিন হোসাইন রাখি, সহ-অভিনেতা তৌসিফ মাহবুবকে ধন্যবাদ জানান। এ ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বামী ও পরিবারের সদস্যদের প্রতি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।