বিতর্কিত সিনেমা থ্র্যাশ টপ চার্টে শীর্ষে

বিতর্কিত সিনেমা থ্র্যাশ টপ চার্টে শীর্ষে

নেটফ্লিক্সের আলোচিত সিনেমা 'থ্র্যাশ' মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। মুক্তির পর সিনেমাটির রেটিং ছিল নিম্নমুখী, অনেক দর্শক হতাশা ব্যক্ত করেছিলেন। সব মিলিয়ে শুরুতেই যেন সিনেমাটির গায়ে 'ব্যর্থ' তকমা লেগে যায়। কিন্তু কয়েক দিন যেতেই নেটফ্লিক্সের বৈশ্বিক টপ চার্টের শীর্ষে উঠে এসেছে সিনেমাটি। মুক্তির পর থেকেই সারভাইভাল থ্রিলারটি বিভ্রান্তি ও বিতর্কের জন্ম দিয়েছে।

ছবির কাহিনি শুনলে প্রথমে মনে হবে, এটি খুবই পরিচিত এক দুর্যোগভিত্তিক থ্রিলার। ভয়ংকর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত একটি উপকূলীয় শহর, পানিতে ডুবে যাওয়া বাড়িঘর, আর সেই পানিতে হঠাৎ হাজির হাঙরের দল—যার নেতৃত্বে রয়েছে এক ভয়ংকর সাদা হাঙর।

সিনেমাটিতে অভিনয় করেছেন ফোবি ডাইনেভর, হুইটনি পিক, জিমোঁ উন্সু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।