জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবার নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত জানুয়ারিতে আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছিল তৎকালীন অন্তবর্তী সরকার।
আফসানা বেগম তখন প্রথম আলোকে বলেছিল, চার দিনের প্রশিক্ষণের জন্য কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে তিনি কক্সবাজারে যান। প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই কক্সবাজারে বসে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পান।
এখন এই পদে আবার নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।














































































