আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তার, কারাগারে পাঠিয়েছেন আদালত

আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তার, কারাগারে পাঠিয়েছেন আদালত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বর্ষীয়ান নেতা মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। জানাজা শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়।

গ্রেপ্তার ১৯ জন হলেন মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।