বাংলাদেশ এখনো কম মজুরির অর্থনীতির ধারণা থেকে পুরোপুরি বের হতে পারেনি। এর অন্যতম কারণ শ্রমিকদের কম উৎপাদনশীলতা ও দক্ষতার ঘাটতি। এই উৎপাদনশীলতা কম হওয়ার কারণ শ্রমিকদের শারীরিক ও মানসিক সক্ষমতা।
সরকারের উচিত শ্রমিকদের জন্য ভর্তুকির মাধ্যমে সুষম খাদ্য নিশ্চিত করা। এ ছাড়া নারী শ্রমিকদের প্রতি বৈষম্য এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার পর বিচার না পাওয়া রোধে শ্রমিক আইন প্রয়োগের পাশাপাশি মানসিকতার পরিবর্তনও প্রয়োজন।
দেশে বিভিন্ন মন্ত্রণালয় শ্রমিকের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করলেও সেগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্যে করেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।














































































