প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার টাকা ছাপাচ্ছে বলে যে প্রচার হচ্ছে তা গালগল্প। বিনিয়োগ ও কর্মসংস্থানকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বন্ধ কলকারখানা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিগত সময়ে আয়ে টান পড়েছিল। সেই টান এতটাই ব্যাপক ছিল যে নিম্নমধ্যবিত্ত অনেকেই দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন; যা খুবই মর্মান্তিক। এর ফলে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তসহ সমাজে ভাঙন ধরেছে।
বর্তমান সরকার পরিসংখ্যান ব্যুরোর সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখবে। বিশ্ববাজারে পণ্যদ্রব্যের দাম বাড়া ছাড়াও আমদানি খরচ বেড়েছে। অন্যদিকে দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ায় পরিবহন, কৃষি ও উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ বাড়ায় দ্রব্যমূল্য বাড়ছে। এতে ভোগান্তিতে পড়ছে সীমিত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষ।














































































