বাংলাদেশের সরকারকে দূরে থাকতে বলেছেন কর্নেল (অব.) অলি আহমদ

বাংলাদেশের সরকারকে দূরে থাকতে বলেছেন কর্নেল (অব.) অলি আহমদ

কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আন্দোলন হলে সামাল দেওয়ার সক্ষমতা আপনার সরকারের নেই। আপনার মন্ত্রীদের নাই। একথাগুলো চিন্তভাবনা করেন, অভিজ্ঞাদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না। অহঙ্কারে বসে থাকেন না। যারা কান কথা বলে, তেল মারে তাদের থেকে দূরে থাকেন।

শনিবার বেলা ১২টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অপানাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, তাদের সব পরামর্শ শুনবেন না। এ বেষ্টনি থেকে রেব হন। বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলের নেতাদের সঙ্গে বসেন, বিভাবে সমাধান করবেন পরামর্শ নেন। দুই-তিন দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করেন। তা না হলে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ঢাকাতে বিক্ষোভ মিছিল হলে হয়তো সামলাতে পারবেন, ৬৪ জেলায় হলে সামলাতে পারবেন না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।