বাংলাদেশের সাংবাদিকদের বঞ্চনার শিকার হচ্ছেন

বাংলাদেশের সাংবাদিকদের বঞ্চনার শিকার হচ্ছেন

বাংলাদেশের সাংবাদিকদের বঞ্চনার শিকার হচ্ছেন। অধিকাংশ গণমাধ্যম সাংবাদিকদের ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন–ভাতা দেয় না। অথচ ওয়েজ বোর্ড মেনে বেতন দেওয়া হয়, এমন মিথ্যা তথ্য দিয়ে বিজ্ঞাপন নেয় তারা। এই মালিকদের বিরুদ্ধে ইউনিয়নকে সক্রিয় হতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সভ্যতার বিকাশে শ্রমিকের অবদান সবচেয়ে বেশি। কিন্তু তাঁরাই পান না শ্রমের মর্যাদা। অবহেলায় কাটে তাঁদের দিন। প্রাপ্য মর্যাদাও জোটে না কখনো কখনো।

বাংলাদেশে এ বছরের প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অন্তত ১৮৬ জন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের পরিবারের পাশে কোনো মালিক দাঁড়াননি। কিন্তু এমনটি কেন হবে?

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।