বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম সারোয়ার মিলন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন ছিলেন তিনি। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে উপমন্ত্রী হয়েছিলেন। সর্বশেষ তিনি জনতা পার্টি বাংলাদেশ নামের একটি দলের নেতৃত্ব দিচ্ছেলেন।
গোলাম সারোয়ার মিলন আজ রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তাঁর স্বজনদের সূত্রে জানা গেছে। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গোলাম সারোয়ার মিলনের পৈতৃক নিবাস মানিকগঞ্জে, তবে তাঁর জন্ম পুরান ঢাকায় ১৯৫৭ সালের ৬ নভেম্বর। আরমানিটোলা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।














































































