বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে নৈরাজ্য ছড়িয়ে পড়বে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২০: ৪৭ দ্রুত বেকার যুবশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য ছড়িয়ে পড়বে বলে মনে করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুবসংহতির প্রতিনিধি সভায় একথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, লাখ লাখ বেকার যুবকদের কর্মসংস্থান করতে না পারলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বন্ধ করা যাবে না। সরকারের ভালো উদ্যোগসমূহও মার খেয়ে যাবে।

দেশের বিশাল বেকার যুবশক্তিকে উৎপাদনশীল খাতে যেন উপযুক্তভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে আগামী জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।