ভারত বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায়: ফয়জুল হাকিম

ভারত বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায়: ফয়জুল হাকিম

ভারত পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। তিনি বলেন, ফারাক্কা বাঁধ তার অন্যতম দৃষ্টান্ত।

ফারাক্কা বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার কথা ভেবেই মাওলানা ভাসানী ১৯৭৬ সালে লংমার্চ করে রাজনৈতিক কর্মসূচি হিসেবে পানি ও পরিবেশের প্রশ্নকে সামনে নিয়ে এসেছিলেন। কৃষকের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে পানিসম্পদকে কাজে লাগাতে হলে দেশে শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি ও জনগণের সরকার কায়েমের রাজনৈতিক সংগ্রামকে জোরদার করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।