বিয়ের পর যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিয়ের পর যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সুমাইয়া আক্তার জামিলা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন নিহতের মা রুনা বেগম।

এজাহার বলা হয়, প্রায় দুই বছর আগে কানসাটের আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়ার বিয়ে হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত ৩০ অক্টোবর তিনি রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তারা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

গত ২৭ এপ্রিল রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান। মঙ্গলবার সকালে সুমাইয়ার অসুস্থতার কথা বলে তার মাকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেও নিহতের মা সেখানে গিয়ে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।