বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন সদস্যরা। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি এস এম মিজানুর রহমান।

গত শুক্রবার ঢাকার পুলিশ অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। আজ রোববার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের ওই সভায় পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন সদস্যরা। পরে ঐকমত্যের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।