প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৪: ০২আপডেট : ০৩ মে ২০২৬, ১৪: ০৪ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ক্ষমতায় বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে চায়।
এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, বিএনপি বারবার নেট অব ডিসেন্টের কথা বলছে। অথচ ঐক্যমত কমিশনে বিষয়টি এমনভাবে এসেছে, মূল বিষয়ে সবাই একমত।
গণভোটের পর বিএনপির রাজি-না রাজি আর কোনো মুখ্য বিষয়ই নয় বলে তিনি বলেন। এনসিপির সদস্য সচিব বলেন, বিএনপি বলেছে, চারটি প্রশ্নে আধাটায় তাদের আপত্তি। গণভেটের কোন আধাটার বিষয়ে আপনাদের আপত্তি, তা পরিস্কার করতে হবে।














































































