প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১: ৫৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১: ৫৮ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি এবং জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক নেতা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদানের ঘোষণা দেবেন।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।














































































