বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কদমী গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং তার ভাতিজা, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন শেখ (২৭)।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কদমী গ্রামের বাসিন্দা হেলালের ছেলে সজলকে কিছুদিন আগে মাদক সেবনের অভিযোগে পুলিশ আটক করে। পরে জামিনে মুক্ত হয়ে সে এলাকায় ফিরে আসে।

শুক্রবার রাতে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মোল্যার সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন—সজল, সজিব, নাজমুল (২২), রাসেল (২০), রাকিব (২২) ও শিপন (২৪)—বিএনপি নেতা আব্দুর রহমান তাদের পুলিশে ধরিয়ে দিয়েছেন এমন সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।