বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবস উপলক্ষে নয়াপল্টনে একটি সমাবেশের আয়োজন করেছে। সমাবেশটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশের শুরুতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ঢাকা মহানগরীতে আয়োজিত কোনো সমাবেশে এটিই তাঁর প্রথম বক্তব্য। ফলে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।














































































