বিএনপি সংরক্ষিত নারী আসনের প্রার্থী ফাহমিদা হকের সম্পদের পরিমাণ

বিএনপি সংরক্ষিত নারী আসনের প্রার্থী ফাহমিদা হকের সম্পদের পরিমাণ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ফাহমিদা হকের সম্পদের পরিমাণ ৬০ লাখ টাকা। তিনি ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে এ তথ্য উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে আরও দেখা গেছে, বিএসসি পাস ফাহমিদা পেশায় লেখক ও বিশ্লেষক। জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সহধর্মিণী ফাহমিদা হক। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও সংরক্ষিত নারী আসনে দলটি তাঁকে মনোনয়ন দিয়েছে।

ফাহমিদা হকের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তিনি বছরে ব্যবসা থেকে আয় করেন আড়াই লাখ টাকার কিছু বেশি। চাকরি থেকে আয় করেন ৪ লাখ ৩৩ হাজার টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকে আসে ১২ হাজার টাকা।

এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ফাহমিদার কাছে নগদ ৪ লাখ ৮৩ হাজার টাকা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তাঁর ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার বেশি জমা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।