বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এনসিপিতে যোগ দিচ্ছেন

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এনসিপিতে যোগ দিচ্ছেন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩: ২৪ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইসহাক সরকার এনসিপিতে যোগদানের ঘোষণা দেবেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।