শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না: ছাত্রদল

শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না: ছাত্রদল

শিক্ষাপ্রতিষ্ঠানে 'গুপ্ত রাজনীতি' চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, 'যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন হাজারবার, প্রতিটি দেয়ালে, প্রতিটি লেখনীতে আমরা আপনাদের গুপ্ত বলেই ডাকব।'

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি নগরের পুরোনো রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাছির উদ্দীন বলেন, 'মতের ভিন্নতা থাকলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি অঙ্কন করতে পারতেন। কিন্তু আপনারা সেটি না করে একটি গ্রাফিতি লেখার কারণে যে সন্ত্রাসবাদকে উসকে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা করেছেন, তা থেকে বোঝা যায়—আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দিতে প্রস্তুত নন।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।