বৃহস্পতিবার রাজধানীর শাহবাগসহ দেশের তিন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে, সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে এবং রাত ৮টায় শাহবাগে সংঘর্ষ হয়।
শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতর মুসাদ্দিকের ওপর হামলা রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করেছেন ছাত্রদলের নেতাকর্মী।
ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুলি, ককটেল বিস্ফোরণ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।














































































