চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বাদী ও নিহতের পিতা জামাল উদ্দিনকে জেরা কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। শুনানির সময় মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আলিফের পিতা পূর্বে সাক্ষ্য প্রদান করলেও তার জেরা সম্পন্ন করতে ইতোমধ্যে প্রায় চারবার তারিখ পেছানো হয়েছে।
প্রতিবারই আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।














































































