চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার, গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে ইত্যাদি স্লোগান দেন।














































































