দেশে জঙ্গি আছে এবং জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল।
দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে যেটা বলা হতো এবং অন্তর্বর্তী সরকারের সময়ে যেটা বলা হয়েছ—এ দুটো ভাষ্যই ‘এক্সট্রিম’ (চরম পর্যায়ের) বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
বাংলাদেশে একটা পর্যায়ে মিলিট্যান্সি–জঙ্গিবাদ ছিল, আছে বলে জাহেদ উর রহমান বলেন। সেটাকে আমরা আসলে কমব্যাট (মোকাবিলা) করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে, এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে।














































































