দুর্যোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকারের নতুন পদক্ষেপ

দুর্যোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকারের নতুন পদক্ষেপ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিরূপণে সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ‘সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেম (আইডিএমএস)’ নামে সফটওয়্যার প্রকল্প হাতে নিয়েছে। মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ ও ওয়েবসাইট— এই তিন প্ল্যাটফর্মে এটাকে তৈরি করা হবে। এই পদ্ধতির মাধ্যমে উপকারভোগীদের তথ্য যাচাই, ভাতা (জিআর, টিআর, কাবিটা) বণ্টনে স্বচ্ছতা এবং একাধিকবার সুবিধা গ্রহণ রোধে সহায়ক হবে।

উচ্চ ব্যয় ও বাস্তবায়ন জটিলতা নিয়ে সংশ্লিষ্ট মহলে শঙ্কা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা খাত ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘আইডিএমএস’ প্রকল্পটি নেয় সরকার। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ৯ কোটি টাকা; যার মধ্যে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে সফটওয়্যার উন্নয়নে।

বাস্তবায়নের প্রাথমিক ধাপে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা ও বাগেরহাটের শরণখোলাসহ ১৮টি উপজেলায় পাইলটিং হবে। এ সময় ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।