দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছেন বাণিজ্যসচিব (চলতি দায়িত্ব) মো. আবদুর রহিম খান।
এফবিসিসিআইয়ের সদস্যদের একাংশের জোট ‘এফবিসিসিআই সংস্কার পরিষদ’–এর নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন প্রশাসক আবদুর রহিম খান।
প্রশাসকের পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবিতে আজ বেলা ২টার দিকে ফেডারেশন ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করার কর্মসূচি ছিল এফবিসিসিআই সংস্কার পরিষদের।














































































