প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৫৫ বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) তার আবেদনের ওপর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২১ এপ্রিল আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গত ২৬ মার্চ যখন কুষ্টিয়া সদরের একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনা করতে গিয়ে তিনি জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল একটি মানহানি মামলা দায়ের করেন। আদালত মুফতি আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি যথাসময়ে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় উসকানিমূলক বা বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।
আট মামলায় চলছে ৫৫ গুরুত্বপূর্ণ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ জুলাই বিপ্লবে সারা দেশে হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দায়ের করা আট মামলার সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দেড় দশক আগে রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রোববার (২৬ এপ্রিল) ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।














































































