হোসাফ গ্রুপের চেয়ারম্যানের অব্যাহতির রায়

হোসাফ গ্রুপের চেয়ারম্যানের অব্যাহতির রায়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী শাহীন আহমেদ। অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে গত বছর হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মোয়াজ্জেম হোসেনের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলে মামলাটির কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দেওয়া হলো।

মামলায় মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়। মামলার প্রধান আসামিরা এরই মধ্যে অব্যাহতি পেয়েছেন। প্রধান আসামিদের অব্যাহতির পর সহযোগীর বিরুদ্ধে মামলা চলতে পারে না। হাইকোর্ট মোয়াজ্জেম হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। তার ক্ষেত্রে মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে।

মামলায় বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়। মামলায় রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন ও আত্মসাতের অভিযোগ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।