জাগপার প্রতিষ্ঠাতা সভাপতির বড় ভাই ইন্তেকাল

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতির বড় ভাই ইন্তেকাল

জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো: কবির প্রধান ইন্তেকাল করেছেন। তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন। তিনি বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ডিরেক্টর ছিলেন।

তার নামাজের জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ কন্যা, ১ পুত্র, ১ নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যরা মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।