জামায়াত এমপি বলেন, ইসলামী ব্যাংকের জানালা দিয়ে এস আলম চলে আসবে

জামায়াত এমপি বলেন, ইসলামী ব্যাংকের জানালা দিয়ে এস আলম চলে আসবে

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ১৩ অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম খান। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরতে গিয়ে এই দাবি করেন। সংসদের চলতি অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনী পাসের প্রসঙ্গ টেতে সাইফুল আলম বলেন, গণমাধ্যমে এসেছে ইসলামী ব্যাংক থেকে এক দিনে ৭০৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তিনদিনের টাকা জমা ও উঠানোর যে প্রতিবেদন তাতে এটা নেগেটিভের দিকে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশের সবগুলো বেসরকারি ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সেই লুটপাট করেছে এস আলম ও তার দোসররা। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ২০২৬ এর মাধ্যমে অর্থমন্ত্রীর কথায় ‘জানালা খুলে দেওয়া হয়েছে’। আমি দেখতে পাচ্ছি সেই জানলা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ব্যাংককে বাচাতে হবে। এই ব্যাংকের গ্রাহক ছিলো এক কোটি ২০ লাখের মত। একটি বেসরকারি ব্যাংকের এত সংখ্যক গ্রাহক সংখ্যা। আমাদের জন্য সুখবর ছিলো। আজকে যদি ইসলামী ব্যাংক ধ্বসে পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর আঘাত আসবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বন্দিদের লেনদেনে স্বচ্ছতায় নতুন উদ্যোগ নিল কারা অধিদপ্তর কারাগারে বন্দিদের পিসিতে টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধাগ্রহণ এবং সার্বিক লেনদেন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা অধিদপ্তর। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। হামে শিশুমৃত্যুর ঘটনায় আসকের গভীর উদ্বেগ দেশে চলমান হাম সংক্রমণে শিশুদের ব্যাপক আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাইফুল আলম বলেন, আমি দেখতে পাচ্ছি সেই জানলা দিয়ে সম্ভবত এস আলম এসে পড়বে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ব্যাংককে বাচাতে হবে। এই ব্যাংকের গ্রাহক ছিলো এক কোটি ২০ লাখের মত। একটি বেসরকারি ব্যাংকের এত সংখ্যক গ্রাহক সংখ্যা। আমাদের জন্য সুখবর ছিলো। আজকে যদি ইসলামী ব্যাংক ধ্বসে পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর আঘাত আসবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।