বৃহস্পতিবার সকালে ঢাকা বিজয় সরণির কলমিতলা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ব্যাংক চেক বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কলমিলতা মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য জামায়াত সামর্থ অনুযায়ী সম্ভব সবকিছু করা হবে।
এ সময় ক্ষতিগ্রস্ত ৪০ জন ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ ও ব্যাংক চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সাইফুল আলম খান মিলন বলেন, রাজধানী ঢাকা সহ সারা দেশে অগ্নিদুর্ঘটনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। ফলে প্রতি বছর ব্যাপকভাবে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।
সে ধারাবাহিকতায় কলমিলতা মার্কেটে ভয়াবহ অগ্নিদুর্ঘনায় ব্যবসায়ীরা একেবারে সর্বশান্ত হয়ে পড়েছেন। এর পুরোপুরি ক্ষতিপূরণ করা কারো পক্ষেই সম্ভব নয়। তবে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আমরা সামর্থ অনুযায়ি সামান্য হাদিয়া নিয়ে হাজির হয়েছি।














































































