জামিনে কারামুক্ত শেখ তাসনিম আফরোজ, দুই মাস পর

জামিনে কারামুক্ত শেখ তাসনিম আফরোজ, দুই মাস পর

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের দুই মাস পর আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেলার শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা পৌনে তিনটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।