জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

জাতিসংঘে পার্বত্য চট্টগ্রাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে ঢাকা ও পার্বত্য এলাকায় নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

জাতিসংঘে অপপ্রচারকে 'রাষ্ট্রবিরোধী চক্রান্ত' ও 'শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার' আখ্যা দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।