জুনাইদ পলককে হাজির করে ট্রাকচালক হোসেন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি

জুনাইদ পলককে হাজির করে ট্রাকচালক হোসেন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। এ জন্য মামলার আসামি কারাবন্দী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে পলককে প্রিজনভ্যানে আদালত প্রাঙ্গণে আনা হয়। পরে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ আজ এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।